খবর লাইভ : দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন শেষে গ্রিসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার সকালে এথেন্স থেকে মোদির বিমান সরাসরি বেঙ্গালুরুতে নামে। চন্দ্রযান সাফল্যে ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা জানাতেই প্রধানমন্ত্রীর বেঙ্গালুরুতে আসা। বিজ্ঞাপন সর্বস্ব মোদির উদ্দেশ্যে স্পষ্ট, ইসরোর সাফল্যে ভাগ বসিয়ে ইতিহাসের পাতায় ছবি সহ নাম সাঁটানো।
তবে কর্ণাটকের রাজধানীতে বিমান থেকে নামার পর সরকারি প্রটোকল ভাঙেন খোদ মোদি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সরকারি অফিসারেরা থাকলেও ছিলেন না রাজ্যপাল তহরচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার। অর্থাৎ, কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের কোনও প্রতিনিধি মোদিকে স্বাগত জানাতে হাজির ছিলেন না। যা এককথায় নজিরবিহীন।
প্রসঙ্গত, কোনও অরাজনৈতিক কর্মসূচি বা সফরে প্রধানমন্ত্রী কোনও রাজ্যে গেলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকা সরকারি প্রটোকল বা বিধির মধ্যে পড়ে। তাঁরা কোনও কারণে থাকতে না পারলে আগাম আগাম প্রধানমন্ত্রীর অফিসকে জানানোই রীতি। পরে জানা যায় এই বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী নিজেই। একা সাফল্যের ক্ষির খাবেন বলে তিনি নিজেই কর্ণাটক সরকারের কোনও প্রতিনিধিকে বিমানবন্দরে আসতে মানা করেন। ছেঁদো যুক্তি দেখিয়ে বলেন, ভোরবেলা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীদের আসতে কষ্ট হবে, তাই তিনি নিষেধ করেন।
কিন্তু মোদির প্রটোকল ভাঙার পিছনে বড়সড় রাজনৈতিক অভিসন্ধি ছিল, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। প্রধানমন্ত্রী আসলে চাননি ইসরোর অনুষ্ঠানে তাঁর পাশে কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী থাকুন। তিনি চেয়েছেন, ছবিতে শুধুই তিনি এবং ইসরোর বিজ্ঞানীরা থাকবেন। কিন্তু মোদি ভুলে গিয়েছেন যে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি ২০০৮-এ চন্দ্রযান-১ এর সফল উৎক্ষেপণের পর আমদাবাদে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছিলেন। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ।
আরও একটি কারণ উঠে আসছে। মোদি আসার আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী
ইসরোর চেয়ারম্যানের দফতরে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। যা একেবারেই পছন্দ হয়নি মোদির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…