খবর লাইভ : টানা এবং ধসের বৃষ্টির জেরে নাজেহাল হিমালয়ের দুই রাজ্য হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। দুই রাজ্যে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। শুধু হিমাচলেই মঙ্গলবার মৃত্যু হয়েছে ১২ জনের। তাঁদের মধ্যে মান্ডি এবং শিমলায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। তিন জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ডুবে মৃত্যু হয়েছে আরও দু’জনের। অন্য দিকে উত্তরাখণ্ডের পৌড়ীতে বুধবার এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মাঝে সপ্তাহখানেক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অগস্ট থেকে ফের শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। আর এর জেরেই রীতিমতো ধ্বংসলীলা চলছে সেখানে। জলের তোড়ে ভেসে যাচ্ছে বারি-ঘর, গাড়ি। ধস নামছে একাধিক এলাকায়। কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাতটি বহুতল। মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায় সেগুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
হিমাচলের ১২ জেলার মধ্যে শিমলা-সহ ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। শিমলা, কাংড়া, কুলু, মান্ডি, সোলান এবং সিরমুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলেই চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে তারা। অন্য দিকে, শিমলা, সিরমুর, কাংড়া, চম্বা, মান্ডি, হামিরপুর, সোলান, বিলাসপুর এবং কুলু— এই নয় জেলাতে হড়পা বানের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…