২৬ মামলার শুনানি! পঞ্চায়েত নির্বাচন মামলায় ফের বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম

খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলায় এর আগেও বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের একাধিক বিচারপতি।পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন কার্যত মামলার পাহাড় জমা হয়েছে কলকাতা হাইকোর্টে। এখনও সে সব মামলার শুনানি শেষ হয়নি। বুধবার একসঙ্গে ২৬টি জনস্বার্থ মামলা শোনেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এরপরই মামলার সংখ্যাধিক্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের ভর্ৎসনার সুরে বলেন, ‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?’আইনজীবীদের মামলার যথেষ্ট প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালের হস্টেল থেকে নার্সিংয়ের পড়ুয়া এক তরুণীর দেহ উদ্ধার

তিনি বলেন, “কয়েকজন সিনিয়র আইনজীবী বাদে কেউই সঠিক প্রস্তুতি নিয়ে আসছেন না। আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন।” প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও কোনও ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন বাতিল করুন অথবা নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন। এতেই বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ের মামলাগুলোই আদালত শুনবে। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মামলা চলুক, আদালত চায় না।
এদিন ২৬ টি মামলার একসঙ্গে শুনানি ছিল এদিন। সেখানে দেখা যায়, কোনও আইনজীবী বলছেন, অপর পক্ষ মামলার কপি দেয়নি, কেউ আবার বলছেন তাঁদের মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এছাড়া কিছু মামলায় এদিন রাজ্য সরকার, নির্বাচন কমিশন হলফনামা জমা দিয়েছেন। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, হলফনামা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago