খবর লাইভ : মিজোরামে সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হল ২৩ জন শ্রমিকের ৷ তাঁরা সবাই মালদার ৷এই ঘটনায় যে শ্রমিকরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে মালদা জেলার কয়েকজন আছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। ওই পরিবারগুলিকে রাজ্যের তরফ থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুনঃ ২৬ মামলার শুনানি! পঞ্চায়েত নির্বাচন মামলায় ফের বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম
বৃহস্পতিবার আইজলের জেলাশাসক নাজুক কুমার জানালেন, এখনও পর্যন্ত যাঁদের দেহ উদ্ধার করা গিয়েছে, তাঁদের সবাই পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নাজুক বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা।’’ তিনি আরও বলেন, ‘‘মৃতদেহগুলি রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। জখম তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁরাও মালদহের বাসিন্দা।’’
মৃতের সংখ্যা কি আরও বাড়তে পারে? সেই আশঙ্কার কথা উড়িয়ে দেননি মিজোরামের রাজধানীর জেলাশাসক। নাজ়ুক বলেন, ‘‘যে ব্রিজটি তৈরি হচ্ছিল, সেটা দুর্গম জায়গায়। খাদ রয়েছে, ঝোপ রয়েছে। সেখানে আরও দেহ আটকে রয়েছে কি না, তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।’’ মিজো পুলিশ, আইজল জেলা প্রশাসনের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে বিএসএফ, এনডিআরএফের দলও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…