এসএসকেএম হাসপাতালের হস্টেল থেকে নার্সিংয়ের পড়ুয়া এক তরুণীর দেহ উদ্ধার

খবর লাইভ : এসএসকেএম হাসপাতালের লিটন হস্টেল থেকে নার্সিংয়ের পড়ুয়া এক তরুণীর দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে মহিলা হস্টেলের শৌচাগারের দরজা দীর্ঘ সময় ভিতর থেকে বন্ধ থাকায় হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান অন্য পড়ুয়ারা। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এসএসকেএম সূত্রে জানা গিয়েছে আদতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা ওই তরুণীর নাম সুতপা কর্মকার। নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়া ছিলেন তিনি। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে ওই পড়ুয়া আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ)-এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের দলটি ঘটনাস্থল থেকে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে।
হস্টেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু নিয়ে গত কয়েক দিন ধরেই রাজ্য রাজনীতিতে চাপানউতর চলছে।

আরও পড়ুনঃ এমবাপের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো!

এই পরিস্থিতিতে রাজ্যের অগ্রণী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার অন্য মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর সম্ভাব্য কারণ জানার চেষ্টা করা হতে পারে। তদন্তকারীরা কথা বলতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago