খবর লাইভ : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো ইন্দৌর পুলিশ। গত শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধীর এক ট্যুইটের জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যের শিবনাথ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ৫০ শতাংশ কমিশনের অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেত্রী।
আরও পড়ুনঃ শিয়াখালা ও চণ্ডীতলা এলাকায় রমরমিয়ে সাট্টার কারবার চললেও পুলিশ নীরব দর্শক
শুক্রবারের ট্যুইটে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লিখেছিলেন, “কর্ণাটকের বিজেপি সরকার ঠিকাদারদের থেকে ৪০ শতাংশ কমিশন নিয়েছিল। এবার মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাঁদের দলেরই রেকর্ড ভাঙল। সেই রাজ্যে ক্ষুদ্র ঠিকাদারদের থেকে ৫০ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। বিজেপি নিজেই নিজের দুর্নীতির রেকর্ড ভাঙছে। কর্ণাটকের মানুষ ৪০% কমিশনের সরকারকে সরিয়ে দিয়েছে, এবার মধ্যপ্রদেশের মানুষ ৫০% কমিশনের বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।”
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছাড়াও ওই ট্যুইটের জেরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে ইন্দোর পুলিশ। কারণ প্রথম এই ট্যুইট করেছিলেন কংগ্রেস নেতা অরুণ যাদব।
ইন্দোরের পুলিশ কমিশনার ট্যুইটারে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, স্থানীয় বিজেপি আহ্বায়ক নিমেশ পাঠক অভিযোগ জানিয়েছেন যে জনৈক জ্ঞানেন্দ্র অবস্থীর নাম দিয়ে এক ভুয়ো চিঠি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছে। যে চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্যের ঠিকাদারদের কাছ থেকে ৫০ শতাংশ কমিশন চাওয়া হয়। এই ঘটনায় অবস্থীর বিরুদ্ধে এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কমল নাথ এবং অরুণ যাদবের বিরুদ্ধে শহরের সান্যোগীতাগঞ্জ পুলিশ থানায় এক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই অভিযোগের তদন্ত করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…