শরদ-অজিত গোপন বৈঠক ঘিরে মহারাষ্ট্রে জল্পনা তুঙ্গে, কোন দিকে ইঙ্গিত?

খবর লাইভ : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে এনসিপি প্রধান শরদ পওয়ারের বৈঠক ঘিরে জল্পনা।শনিবার অজিতের সঙ্গে ‘গোপন বৈঠক’ করেন পওয়ার। বৈঠকে দু’ভাগে বিভক্ত এনসিপিকে আবার জোড়া লাগানো নিয়ে দু’জনের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

পুণের কোরেগাঁও পার্ক এলাকায় শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোয় প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় দুই নেতার। এই প্রসঙ্গে এনসিপি নেতা আমোল মিতকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “খুব সম্ভবত পারিবারিক কোনও বৈঠকে বসেছিলেন দুই নেতা।”

আরও পড়ুনঃ শিয়াখালা ও চণ্ডীতলা এলাকায় রমরমিয়ে সাট্টার কারবার চললেও পুলিশ নীরব দর্শক
বৈঠকে অজিতকে পওয়ার জানিয়েছেন যে, দলের তাঁর নিয়ন্ত্রণাধীন অংশটি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দেবে না। তবে কেউ আনুগত্য বদলে পওয়ার শিবির থেকে অজিত শিবিরে যেতে চাইলে তিনি যে আপত্তি করবেন না, তা-ও নাকি স্পষ্ট করে দিয়েছেন ‘মরাঠা স্ট্রংম্যান’।গত ২ জুলাই আট বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজভবনে গিয়েছিলেন শরদ-ভাইপো। তার পর একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলান তিনি। রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন পওয়ার-ভাইপো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago