খবর লাইভ : সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকটি দিন থাকতে হবে তাঁকে। তবে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি বিষয়ের দিকে নজর রাখছেন তিনি।
এরই মাঝে আজ, সোমবার সকালে টুইটে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ দাগেন। ইডির ব্যর্থতা তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
অভিষেকের দাবি, কোনও মামলায় বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। কিন্তু আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে তারা। এই খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন্দ্রীয় এজেন্সি।”
প্রসঙ্গত, নিয়োগ সহ একাধিক মামলার শুনানিতে দীর্ঘকালীন তদন্ত সময় নষ্টের জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য তারিখের পর তারিখ চাইছেন তদন্তকারীদের আইনজীবী। আদালত তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামগ্রিক বিষয়টি উল্লেখ করেই এদিন সকালে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে অভিষেক আরও বলেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”
ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন অভিষেক। বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন অভিষেক।
Abhishek Banerjee-forign-ed-tmc
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…