খবর লাইভ : মোদি পদবি মামলায় সুপ্রিম নির্দেশে স্বস্তি পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তারপরই ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ইন্ডিয়া জোটের নেতৃত্বদের করানো হল মিষ্টিমুখ। ১০ জনপথ রোডে রাহুল গান্ধির বাসভবনের সামনে চলল নাচগান।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয় রাহুল গান্ধির কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এরপরই রাহুল সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দেখা গেল তৃণমূল সাংসদ সুদীপকে মিষ্টি খাওয়াতে। আবার রাহুল গান্ধীকে বাহুবলী সাজানো পোস্টার হাতে নিয়ে ১০ জনপথেও অকাল দীপাবলি উদযাপন করলেন কংগ্রেস সমর্থকেরা।
আরও পড়ুনঃ আদালতের পথে মুখবন্ধ খাম দেখিয়ে ‘ইডির বিরুদ্ধে প্রমাণ’ দাবি কুন্তলের
হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সুপ্রিম নির্দেশকে উল্লেখ করে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে মেতে ওঠেন কংগ্রেস নেতা কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে চলে নাচগান। অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দেখা গেল তৃণমূল সাংসদ সুদীপকে মিষ্টি খাওয়াতে। আবার রাহুল গান্ধিকে বাহুবলী সাজানো পোস্টার হাতে নিয়ে ১০ জনপথেও অকাল দীপাবলি উদযাপন করলেন কংগ্রেস সমর্থকেরা।
প্রসঙ্গত, বাদল অধিবেশন শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে অনাস্থা প্রস্তাবের আলোচনা হবে সংসদে। মনিপুর ইস্যুতে আনা এই অনাস্থা প্রস্তাবের আলোচনায় সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…