খবর লাইভ : নিয়োগ মামলায় ধৃত হুগলির বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ আদালতে ঢোকার মুখে দাবি করলেন, ইডির বিরুদ্ধে প্রমাণ রয়েছে তার কাছে।তার হাতে ধরা ছিল একটি খাম।স্পষ্টই জানান, আদালতে গিয়ে খামটি জমা দেবেন তিনি।
কুন্তলকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। আদালতে প্রবেশের মুখে গাড়ি থেকে নামার সময় কুন্তল হাত তুলে একটি খাম দেখান। তার পর বলেন, আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এর আগেও নানান অভিযোগ তুলে সরব হয়েছেন কুন্তল। নিয়োগ মামলায় আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল। শীর্ষ আদালত নির্দেশ দেয়, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল। এখন দেখার, আদৌ তার দাবি আদালতে গ্রহণযোগ্য হয় কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…