বেহালার শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ঘাতক লরির চালক

খবর লাইভ : বেহালায় পথ দুর্ঘটনায় ঘাতক লরির চালককে পাকড়াও করা হল। শুক্রবার সকালে হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর,কোনা এক্সপ্রেসওয়ে ধরে লরিটি নিয়ে পালাচ্ছিলেন ওই চালক। বাবলাতলার কাছে তাঁকে আটক করা হয়। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার ।

শুক্রবার সাতসকালে একটি মাটি বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারায় বড়িশা প্রাথমিক স্কুলের এক পড়ুয়া। ছাত্রমৃত্যুর ঘটনায় রীতিমত ধুন্ধুমার কাণ্ড বাধে বেহালায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, লরিটি তীব্র গতিতে এসে পড়ুয়া এবং তার বাবাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় খুদে পড়ুয়ার। গুরুতর আহত হন বাবাও। তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করানোর পর পরে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এদিকে, এই ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা। ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তায়। ওই এলাকায় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে শেল ফাটায় পুলিশ।
বেহালার দুর্ঘটনায় ঘাতক লরিটিকে ধরতে তৎপর হয় পুলিশ। বিভিন্ন মোড়ে তল্লাশি চালানো হয়। সেই সময়ই ঘাতক লরির চালককে আটক করে হাওড়ার ট্র্যাফিক পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago