খবর লাইভ : আগের থেকে অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, তাঁর সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। এদিন সকালে করা রক্তপরীক্ষার রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়ায়নি বলে খবর। তাঁকে অল্প স্যুপ খাওয়ানো হয়েছে। বিকেলে আমের রস খাওয়ানোরও পরিকল্পনা রয়েছে। তবে এখনই রাইলস টিউব খোলা হচ্ছে না।তিনি যাতে মুখ দিয়ে খাবার খেতে পারেন সেদিকেই বিশেষভাবে চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
শুক্রবার হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। শুক্রবার বিকেলে আবার মেডিক্যাল বোর্ড বসবে।
গত শনিবার সকালে শারিরীক অবস্থার অবনতি হলে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।তারপর থেকে এখনও হাসপাতালেই রয়েছেন। যদিও অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন। নিজের সুবিধা-অসুবিধার কথাও বলছেন।তবে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়াও রয়েছে সংক্রমণ। যদিও সংক্রমণ আগের তুলনায় কমেছে। কিন্তু এখনও তিনি পুরোপুরি সংক্রমণমুক্ত নন। তাই স্যালাইনের মাধ্যমে তাঁকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়াও একাধিক ওষুধ চলছে তাঁর এবং ফিজিয়োথেরাপি করানো হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…