খবর লাইভ : সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিল বিজেপি। ‘প্রতারিত’ দের সঙ্গে নিয়ে ইডির কাছে নালিশ জানিয়েছে বিজেপির এক দলবদলু নেতা। এবার ঠিক উল্টো। বিজেপির তারকা সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডির দ্বারস্থ এক তৃণমূল কাউন্সিলর।
আজ, শুক্রবার সকালে ইডি দফতরে গিয়ে বিধাননগর পুরনিগমের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় আইনজীবীদের সঙ্গে নিয়ে লকেটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তুলসীদেবী। তাঁর অভিযোগ, “ইডি বিভিন্ন তদন্তে যুক্ত হয়েছে, তারা তদন্ত করছে আর আমরা দেখছি এই তদন্তে কিছু বিরোধী দলের লোকেদেরকেই টার্গেট করা হচ্ছে। তাই আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি। সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি। এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, তার জন্য আমরা আজকে ইডি দফতরে একটা আবেদন জমা দিয়ে গেলাম। এই তদন্ত করতে গিয়ে যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব, আমাদের অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডের একজন বেনিফিশিয়ারি।”
তৃণমূল কাউন্সিলরের আরও সংযোজন, “রোজভ্যালি মামলায় ইডি তদন্ত করছে। তাহলে তদন্তের বাইরে লকেট চট্টোপাধ্যায় কেন? তিনি বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? আমরা আবেদন করতে এসেছি তাঁর ব্যাপারেও তদন্ত হোক। একজন বিজেপি সাংসদ তদন্তের বাইরে থাকবে কেন? আমরা নিরপেক্ষ তদন্তের বিষয়ে আবেদন করে গেলাম।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…