খবর লাইভ : টানা ৬০ দিন পর চেনা সৌন্দর্যে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। বৃষ্টি কমতেই মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। খুশি পর্যটকরা। হাসি ফুটেছে উত্তরবঙ্গবাসীর মুখেও। আলিপুর আবহাওয়া দফতর বলেছে আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। যদিও তাতে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ বিশ্বে ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় সত্যজিতের ‘পথের পাঁচালি’
কথায় বলে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। কিন্তু শ্রাবণের অঝোর ধারা নিয়মিতভাবে চোখে পড়ছে না দক্ষিণবঙ্গে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…