৫ অগাস্ট অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের স্থগিতাদেশ

খবর লাইভ : আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর কলকাতা হাইকোর্ট। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের তরফে ঘোষিত এই কর্মসূচির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে ছিল বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে তৃণমূলের কর্মসূচির উপর স্থগিতাদেশ দেওয়া হলো। পাশাপাশি এই মামলায় এদিন শাসক দলের কোন বক্তব্য শুনতে রাজি হয়নি আদালত। তাদের বক্তব্য হলনামা আকারে পেশ করতে বলা হয়েছে আগামী দশ দিনের মধ্যে।

একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরায়ের ডাক দিয়েছিল তৃণমূল। শাসক দলের বক্তব্য ছিল, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ার রাজ্য বিজেপির ছোট বড় নেতারা বুক ফুলিয়ে দাবি করেছিল তারাই আটকে দিয়েছে বাংলার প্রাপ্য। যার জেরেই একুশের মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ৫ অগাস্ট ব্লক স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। যদিও বিজেপি নেতাদের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য বাড়ি থেকে ১০০ মিটার দূরে হবে এই কর্মসূচি। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। সেই মামলাতেই সোমবার তৃণমূলের এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ দিল আদালত।

সোমবার এই মামলার শুনানিতে ২১ জুলাই প্রসঙ্গ তুলে আনেন বিচারপতি। বলেন, ২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি’। এরপরই শাসক দলের তরফে আদালতে জানানো হয়, ৫ অগাস্টের কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও অসুবিধে হবে না। তবে শাসক দলের কোন বক্তব্য শুনতে রাজি হননি বিচারপতি। তিনি পাল্টা প্রশ্ন করেন, “অসুবিধে যে হবে না সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?” এরপর আইনজীবী দের কোন বক্তব্য না শুনে বিচারপতি স্পষ্ট জানান, আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষ এ বিষয়ে নিজেদের বক্তব্য হলফনামা পেশ করে জানাবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago