খবর লাইভ : শনিবার রাতে অন্য মেজাজে পাওয়া গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বলিউড সিনেমায় মজলেন বাংলার মহারাজ। দক্ষিণ কলকাতায় এক সিনেমা হলে বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখতে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সদ্য মুক্তি পেয়েছে রণবীর ও আলিয়ার সিনেমায়, রকি অউর রানি কি প্রেম কাহানি। দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে চলছে এই সিনেমা। তবে রণবীর-আলিয়া নয় দর্শকদের মন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই। কারণ দর্শকাসনে বসেছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
সেই সিনেমা দেখতে মেয়ে সানার সঙ্গে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত দর্শকদের কাছে ছবির থেকেও বড় আকর্ষণ হয়ে ওঠে সৌরভের উপস্থিতি। মধ্যরাতে যেন সারপ্রাইজ পেয়ে যান উপস্থিত সিনেমাপ্রেমীরা।
আরও পড়ুনঃ মদ কেনা নিয়ে বচসা! ভরদুপুরে শহর কলকাতায় পিটিয়ে খুন
প্রাক্তন বোর্ড সভাপতি যে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমা দেখবেন তা ভাবতেই পারেননি সিনেপ্রেমীরা। সৌরভকে দেখে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝরাতে সকলের আবদার মেটান মহারাজ।ছবি শেয়ার করে এক ভক্ত লেখেন, রণবীর আলিয়ার এই ছবি নাকি দারুণ লেগেছে সৌরভের। কিছুদিন আগেই এই ছবির প্রচারের জন্য কলকাতায় ঘুরে গিয়েছেন বলিউডের তারকা জুটি। এই ছবিতে আলিয়া ভাট, রণবীর ছাড়াও অভিনয় করেছেন আরও দুই বাঙালি তারকা। সেই তালিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ফলে বলিউডের ছবি হলেও বাংলার সঙ্গে দারুণ যোগ রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও, সময় বের করে মেয়ে সানার সঙ্গে এই সিনেমা দেখতে গেলেন সৌরভ। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…