এখনও ধিকধিক জ্বলছে বারুইপুরের কারখানার আগুন, যুদ্ধকালীন তৎপরতা দমকলের

খবর লাইভ : বারুইপুরের এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। শনিবার রাত ৯টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। তারপর ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

বিষয়টি নজরে আসতেই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। পরে রাত গড়ালে আগুনের দাপটের সঙ্গে বাড়তে থাকে দমকলের সংখ্যা। বর্তমানে দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ মদ কেনা নিয়ে বচসা! ভরদুপুরে শহর কলকাতায় পিটিয়ে খুন

কারখানার কর্মীরা জানিয়েছেন, শনিবার যখন আগুন লাগে, তখন কারখানায় পুরোদমে কাজ চলছিল। এরপরই আগুনের লেলিহান শিখা দেখে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। রবিবার সকাল থেকেই কর্মীরা ভিড় করতে শুরু করেন কারখানার বাইরে। দমকল সূত্রে খবর, এখন যা অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার সারাদিন লেগে যেতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago