মদ কেনা নিয়ে বচসা! ভরদুপুরে শহর কলকাতায় পিটিয়ে খুন

খবর লাইভ : মদ কেনা নিয়ে বচসার জের। আর সেই বচসার জেরেই রবিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড খাস কলকাতায়। এদিন ঢাকুরিয়ার একটি মদের দোকানে মদ কেনা নিয়ে ক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দোকানেরই এক কর্মী। তারপরই সেই ক্রেতাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দোকানেরই ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। ইতিমধ্যে প্রদীপ দত্ত ওরফে টিঙ্কু এবং প্রসেনজিৎ বৈদ্য নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টিঙ্কুর বিরুদ্ধেই মারধরের মূল অভিযোগ উঠেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি সাফ জানান, “এটা সাংঘাতিক ঘটনা। পঞ্চাননতলার বস্তিবাসীর মধ্যে এ নিয়ে খুবই ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার লোকজন বলছেন, ছেলেটি খুবই ভাল। সে এসেছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

আরও পড়ুনঃ অঞ্জুকে জমি-চাকরি পাকিস্তানে! নাগরিকত্বও দেওয়া হবে: দাবি নাসরুল্লার

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে এলাকারই এক মদের দোকানে মদ কিনতে গিয়েছিলেন সুশান্ত মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি। ঢাকুরিয়া ব্রিজের কাছের বস্তিতেই থাকতেন তিনি। কিন্তু এদিন দুপুরে মদ কেনার সময় দোকানদারের সঙ্গে কোনও এক কারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় সুশান্তর। সেই ঝামেলার মাঝেই দোকানদার সুশান্তকে বেধড়ক মারতে শুরু করে। দেওয়ালে বারবার মাথা ঠুকে দেওয়া হয়, চলে কিল-চড়-ঘুষিও। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যান সুশান্ত। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এদিন ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঢাকুরিয়া ব্রিজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সুশান্ত মণ্ডল পেশায় গাড়ি চালক। ১২/ডি পঞ্চানন তলা রোডের বাসিন্দা। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা সুশান্তর মৃত্যুর পরে খবর পেয়ে মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago