এবার লাইন বদলে এক রুটের ট্রেন ছুটল অন্য রুটে

খবর লাইভ : আবার কাঠগড়ায় রেলের সিগন্যাল সিস্টেম। একদিকে যেতে গিয়ে সম্পূর্ণ অন্য রুটে দূরপাল্লার ট্রেন। প্রশ্ন উঠছে তাহলে কি বাহানাগার কাছে করমণ্ডল-সহ তিন ট্রেনের দুর্ঘটনার পরও শিক্ষা নেয়নি রেল? সূত্র বলছে, সোমবার বারাউনি থেকে নয়াদিল্লিগামী একটি স্পেশাল ট্রেন নারকাটিয়া গঞ্জের দিকে রওনা দিয়েছিল। কিন্তু সেখানে না গিয়ে সম্পূর্ণ ভুল রুট হাজিপুরের  দিকে চলে যায়। খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের।

কিছুদিন আগেই শতাব্দীর অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকে উড়িষ্যা সহ গোটা দেশ। প্রায় ৩০০ জনের কাছাকাছি মারা গেছেন। এর ওর উপর দায় চাপিয়ে রেল নিজের অপদার্থতা ঢাকার হাজার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের রেল মানুষের সুরক্ষা নিয়ে যে ছিনিমিনি খেলছে তা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনায় সি বি আই তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আসলে স্বয়ংক্রিয় সিগন্যালের গণ্ডগোলের কারণেই এত বড় দুর্ঘটনা। কিন্তু এবার সেই একই কাণ্ড! ফের সিগন্যালিং গাফিলতি? নয়াদিল্লিগামী স্পেশাল ট্রেনটির হাজিপুরের দিকে চলে যাওয়ার কারণ হিসেবে পূর্ব মধ‌্য রেলের সিপিআরও বীরেন্দ্র কুমার বলছেন এটা সিগন‌্যালের ত্রুটি । তাঁর কথায় “ম‌্যানুয়াল সিগন‌্যাল ছিল, তাতে ভুল হওয়ায় এই বিপত্তি ঘটেছিল। ” কিন্তু বারবার একই ঘটনায় রেল যতই চালক বা সিগন‌্যালের গোলযোগ বা ত্রুটিকে দায়ী করুক, বড় দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে প্রশ্ন তুলছেন রেলযাত্রীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago