সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি,থাকবে প্যাচপ্যাচে গরম

খবর লাইভ : গত কয়েকদিন ধরেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আগামী চার-পাঁচ দিনও গোটা রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার অপেক্ষাকৃত ভারী বৃষ্টি হবে।তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।চলবে মেঘ-বৃষ্টির খেলা।শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

জোড়া নিম্নচাপের জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবারের পর বৃষ্টি বাড়বে। শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯২ শতাংশ।

পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অপরদিকে কিছুটা স্বস্তিতে থাকবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। শনিবার থেকে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago