খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১২৬ পাতার চার্জশিট পেশ করা হয়েছে শুধুমাত্র সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। সঙ্গে ৭ হাজার পাতার নথিও জমা দিয়েছেন তদন্তকারীরা। সুজয়কৃষ্ণ ছাড়াও চার্জশিটে নাম রয়েছে তাঁর সংস্থার। ২০ কোটি টাকার লেনদেনের উল্লেখের পাশাপাশি আরও ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অর্থাৎ এখনও অবধি ২৩ কোটির খোঁজ মিলেছে শুধু সুজয়কৃষ্ণর সূত্র ধরেই।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে তার সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও উল্লেখ। নিয়োগ কেলেঙ্কারি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারি ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল। ১২৬ পাতার মূল চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণর। এছাড়া ৭ হাজার পাতার নথিও জমা দেওয়া হয়েছে।ইডির হাতে গ্রেফতার হলেও তিনি আপাতত এসএসকেএমে ভর্তি। তাঁর বাইপাস সার্জারি হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি,থাকবে প্যাঁচপ্যাঁচে গরম
তবে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে নারাজ তিনি। এ নিয়ে নিম্ন আদালতে আবেদন করেছিলেন। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে চান তিনি। নিম্ন আদালত আবেদন খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টে গিয়েছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…