ধূপগুড়িতে সুপারি কিলার দিয়ে মামাকে খুন ভাগ্নের! ধৃত৬

খবর লাইভ : সুপারি কিলার দিয়ে মামাকে খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। ধূপগুড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনায় ধূপগুড়ি থানার আংরাভাষা সজনাপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম। এরপর রাত ২টো নাগাদ কয়েকজন পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে পড়ে। আচমকা ধারাল অস্ত্র দিয়ে মেহতাবের উপর চড়াও হন তাঁরা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব।

আরও পড়ুনঃ মোদির পাশে জগন্মোহনের দল, অনাস্থা জয় নিশ্চিত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে বাঁচাতে এসে জখম হন মৌমিতা দাস। তবে কোনমতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান। এরপর স্থানীয়রা এসে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগনা আফতাব হোসেন সহ ছয়জনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেহতাব আলমের দুই সন্তান। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, কী কারণে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago