খবর লাইভ : ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বল হাতে দাপট কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজার। চার উইকেট কুলদীপের। ম্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের প্রশংসায় মাতলেন তিনি।
ম্যাচ শেষে রোহিত বলেন,” এই পিচে পেসার এবং স্পিনারদের জন্য অনেক কিছু ছিল। আমাদের বোলারেরা অল্প রানে আটকে রাখে ওদের। আমরা তরুণদের সুযোগ দিচ্ছিলাম এই ম্যাচে। সেই কারণেই তাঁদের আগে ব্যাট করতে পাঠানো হয়। আগামী দিনেও সুযোগ পেলে, এমনটা করা হবে। মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকায় জানতাম তরুণদের সুযোগ দেওয়া যাবে। আমার মনে হয় না এমন সুযোগ বার বার আসে। আমি ভারতের হয়ে অভিষেক ম্যাচে সাত নম্বরে খেলতে নেমেছিলাম।”
আরও পড়ুনঃ মোদির পাশে জগন্মোহনের দল, অনাস্থা জয় নিশ্চিত
ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের পর, একদিনের ক্রিকেটেও অভিষেক হয় বাংলার বোলার মুকেশ কুমারের। অভিষেক ম্যাচে পাঁচ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষে মুকেশেরও প্রশংসা করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন,”মুকেশ দুর্দান্ত। ও বল সুইং করাতে পারে। সেই সঙ্গে গতি আছে। ঘরোয়া ক্রিকেটে আমি ওর খেলা খুব বেশি দেখিনি, কিন্তু আশা করছি ভারতের হয়ে ও নিজেকে উজাড় করে দেবে। পরিস্থিতি যেমনই হোক, আমাদের বোলারদের নিজেদের জায়গায় বল করে যেতে হবে। সেটা এই ম্যাচে ওরা খুব ভাল করেছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…