খবর লাইভ : দেশের একাধিক প্রান্তে মাত্রাতিরিক্ত বৃষ্টির জের। আর সেকারণেই হিমাচল প্রদেশে সহ একাধিক রাজ্যে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নতুন করে হিমাচলে দুর্যোগের বলি কমপক্ষে ৭। এছাড়াও লাগাতার বর্ষায় কার্যত মাথায় হাত মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ডের বাসিন্দাদের। এদিকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন আহমেদাবাদ বিমানবন্দরও। পাশাপাশি দিল্লিতে ফের বেড়েছে যমুনার জলস্তর। আর সেকারণে রাজধানী শহরের একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে চলতি বছর হিমাচলে ভয়ঙ্কর বর্ষা হচ্ছে। একটানা বৃষ্টিতে ধস নেমে একাধিক জায়গা কার্যত ভেসে গিয়েছে বলে খবর। পাশাপাশি পাহাড়ি নদীগুলি উপচে পড়ার কারণে প্লাবিত একাধিক জেলা। এর জেরেই সেখানে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শনিবার সিমলায় ধস নেমে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। অন্যদিকে, একাধিক ব্যক্তির বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। এছাড়াও শনিবার দেখা যায় বিয়াস নদীতে ভাসছে পাঞ্জাব রোডের একটি বাস। নদী থেকে বাসচালক এবং কন্ডাকটরের দেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ জুন থেকেই দুর্যোগ চলছে হিমাচলে। সরকারি হিসেবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৪ ছাড়িয়েছে। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ মমতা-অভিষেকের ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে এফআইএর দায়ের শুভেন্দুর
এদিকে শনিবারই গুজরাটে লাগাতার বৃষ্টির জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রকাশ্যে এসেছে আহমেদাবাদ বিমানবন্দরের ছবি। প্রশাসন সূত্রে খবর, সৌরাষ্ট্র এলাকায় একটানা বৃষ্টিতে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে একাধিক নদী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনে বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। ফলে সংকট আর বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। অন্যদিকে, বড়সড় বিপর্যয়ের সাক্ষী মধ্যপ্রদেশের উজ্জয়িনীও। সেখানে গত শুক্রবার থেকে ভারী বৃষ্টি চলছে। শিপ্রা নদীর জল বিপদসীমার উপরে বইছে। এর ফল শনিবার থেকেই জলমগ্ন উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…