খবর লাইভ : টোম্যাটো কিনতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তর। তাই পকেট বাঁচাতে দুর্ঘটনার ভান করে ট্রাকসুদ্ধ টোম্যাটো হাইজ্যাকের প্ল্যান কষেছিলেন এক দম্পতি। যদিও শেষরক্ষা হয়নি। উল্টে শ্রীঘরে ঠাঁই হল দম্পতির। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দম্পতি তামিলনাড়ুর ভেলোরের বাসিন্দা। জাতীয় সড়কে ডাকাতি, ছিনতাই করে এমন একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত। গত ৮ জুলাই চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে টোম্যাটোবোঝাই ট্রাক নিয়ে কোলার যাচ্ছিলেন মাল্লেশ। বেঙ্গালুরুতে তাঁর গাড়ি থামায় অভিযুক্ত দম্পতি। ওই স্বামী এবং স্ত্রী নিজেদের গাড়িতে ছিলেন। তাঁরা দাবি করেন, ট্রাকটি তাঁদের গাড়িতে ধাক্কা দিয়েছে। সে কারণে ক্ষতিপূরণ চান তাঁরা।
আরও পড়ুনঃ সঙ্গম করার সময় গীতা পাঠ! ‘ওপেনহাইমার’-কে ঘিরে বয়কটের ডাক
ট্রাকে বসে থাকা কৃষক ক্ষতিপূরণ দিতে রাজি হননি। অভিযোগ, তখন তাঁকে মারধর করে ট্রাক থেকে বার করে দেওয়া হয়। এর পর টোম্যাটোসমেত সেই ট্রাক নিয়ে পালিয়ে যান ওই দম্পতি। ট্রাকে ছিল আড়াই টন টোম্যাটো, যার দাম আড়াই লক্ষ টাকা। থানায় অভিযোগ করেন মাল্লেশ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরএমসি ইয়ার্ড পুলিশ। সিসি ক্যামেরায় সেই ট্রাকের গতিবিধি দেখে দুষ্কৃতীদের কুকীর্তি ফাঁস করে তারা। শনিবার গ্রেফতার হন ২৮ বছরের ভাস্কর এবং তাঁর ২৬ বছরের স্ত্রী সিন্ধুজা। বাকি তিন জন এখন ফেরার। তাঁদের খোঁজ চলছে।
কয়েক দিন আগে এক কেজি টোম্যাটোর দাম ২০০ টাকা ছাড়িয়েছিল।এখনও টোম্যাটোর দাম অগ্নিমূল্য। আকাশছোঁয়া টোম্যাটোর কিনতে হাত পুড়ছে সকলেরই। বহু জায়গায় এই বহুমূল্য টোম্যাটো চুরির অভিযোগ উঠেছে। টোম্যাটোর জন্য খুনও করার অভিযোগও উঠেছে। এ বার জাতীয় সড়কে টোম্যাটোবোঝাই ট্রাক লুটের অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…