খবর লাইভ : গত ২১ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। মুক্তির আগে থেকেই হইচই এই ছবিকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। ওটিটির দাপটে যেখানে বর্তমানে বড়পর্দার ভীত ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে সেখানে দাঁড়িয়ে তিনি লড়ে যাচ্ছেন সিনেমার বাঁচিয়ে রাখার লড়াই। আর তারই প্রমাণ দিল এই ছবি। পরিচালনার ক্ষেত্রে নিজের সেরা উজাড় করে দিয়েছেন নোলান। মুক্তির সঙ্গে সঙ্গে এই ছবিকে ঘিরে দর্শকের উচ্ছ্বাস যেন আকাশচুম্বী। কিন্তু এরই মাঝে বিতর্ক দেখা দিল অন্য জায়গায়। দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই ধ্বনিত হচ্ছে বয়কটের সুর। কিন্তু কেন?
উল্লেখ্য, পরমাণু বোমার ‘জনক’ রবার্ট ওপেনহাইমারের পুলিৎজার প্রাপ্ত বায়োগ্রাফি ‘আমেরিকান প্রমেথিউয়াস’-এর ভিত্তিতেই এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন নোলান। ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। রবার্ট ওপেনহাইমার হিন্দু ধর্মীয় গ্রন্থ ভগবদ গীতা পড়তেন। এই ছবিতে একটি দৃশ্যে দেখানো হয় ওপেনহাইমারের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের মাঝেই তার প্রেমিকা জিন ট্যাটলক এগিয়ে যান রবার্টের বইয়ের আলমারির দিকে এবং সেখান থেকে ভগবদ গীতা বের করে নিয়ে এসে জিজ্ঞেস করেন বইটি কোন ভাষায় লেখা? উত্তরে ওপেনহাইমার বলেন ‘সংস্কৃত’। প্রেমিকা জানতে চান সেই বইতে কী লেখা রয়েছে? ওপেনহাইমার সেটিকে ব্যাখ্যা করতে গেলে ট্যাটলক তাকে সম্পূর্ণ লাইন পড়ে শোনাতে বলেন। তারপর থেকেই ওপেনহাইমার ইংরাজি অনুবাদে এক এক করে লাইনগুলি বলতে থাকেন এবং আবারও প্রেমিকার সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। আর বিতর্কের সূত্রপাত হয় এখান থেকেই।
আরও পড়ুনঃ মণিপুর নিয়ে সংসদে মোদির বিবৃতিতে সরব বিরোধীরা
সঙ্গমের সময় ওপেনহাইমারের মুখে গীতার শ্লোক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এমনটাই অভিযোগ উঠতে থাকে নেটদুনিয়ায়। শুধু তাই নয় এই অভিযোগ ছবির এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। অবিলম্বে এই দৃশ্য মুছে ফেলা হোক এমনটাই দাবি করছেন তারা। এখন চলচ্চিত্রের এমন খরা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিতর্ক ছবির লক্ষীলাভে কতটা প্রভাব ফেলতে পারে সেই নিয়েও চিন্তিত রয়েছেন ছবির নির্মাতারা।এমন পর্যায় পৌঁছায় যে প্রতিবাদ হিসেবে ছবিটিকে বয়কটের ডাক দেন কিছু ভারতীয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…