অশান্ত মণিপুর! ইম্ফলকাণ্ডে গ্রেফতার আরও ১, পথে নেমে বিক্ষোভ মহিলাদের

খবর লাইভ : বিবস্ত্র করে দুই মহিলার উপর অকথ্য অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসতে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ১৯ বছরের এক তরুণও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হল। পুলিশের দাবি, দুই মহিলাকে তাঁদের কর্মস্থল থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে গণধর্ষণের পর খুন করা হয়।

আরও পড়ুনঃ এনআরএস হাসপাতালে আগুন, ব্যাহত পরিষেবা!

গত বুধবার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে পরিস্থিতি নিয়ে মাথাব্যাথা বাড়ে প্রশাসনের। চরম সমালোচনার মুখে পড়ে পদক্ষেপ নিতে বাধ্য হয় মণিপুর সরকার। গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এদিকে ভিডিওকাণ্ডের প্রতিবাদে শনিবারও নতুন করে উত্তর-পূর্বের রাজ্যটি অশান্ত হয়ে ওঠে। রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন মণিপুরের মহিলারা। যদিও বিক্ষোভ সামাল দিতে পথে নামতে হয় সেনাবাহিনীকে।

পুলিশ সূত্রে খবর, মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় যান চলাচলের রাস্তা আটকে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মহিলা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন তাঁরা, রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। এমনকি, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান। গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ১৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অশান্তির আবহে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গিয়েছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিয়োকে ঘিরে নতুন করে চড়েছে উত্তাপ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago