খবর লাইভ : শনিবার সকালে আচমকাই কলকাতার নীলরতন সরকার হাসপাতালে আগুন আতঙ্ক। হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা বলছেন, অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলছিল। একটু বেলা বাড়তেই আচমকা এনআরএস হাসপাতালের কার্ডিওলজি বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা।
আরও পড়ুনঃ অনিচ্ছাকৃত ‘ভুল’ না গাফিলতি? করমণ্ডল দুর্ঘটনার আসল কারণ সংসদে জানালেন রেলমন্ত্রী
খবর পাওয়া মাত্রই ঘটনার সঙ্গে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। যদিও হাসপাতালে আগুন লেগেছে এরকম কোন প্রমাণ পাননি দমকল বিভাগের কর্মীরা। প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে যে কার্ডিওলজি বিভাগে কোনও কারনে শর্ট সার্কিটের জন্য ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি। হাসপাতালে সকলেই নিরাপদে আছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…