খবর লাইভ : আবার দুর্ভোগে রেলযাত্রীরা। ট্রেন লাইন, সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল হাওড়া বর্ধমান শাখায়। দুর্ভোগের আশঙ্কা ব্যান্ডেল, তারকেশ্বরেও। পূর্ব রেলের তরফে বলা হয়েছে, আজ শনিবার ও আগামিকাল রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে এক গুচ্ছ লোকাল ট্রেন।
রেলের কাজের জন্য যাত্রীদের হয়রানি নতুন কথা নয়। এমনিতেই রেল দুর্ঘটনা আর সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য নিত্যদিন নির্ধারিত সময়ের থেকে দেরিতে গাড়ি ছাড়ছে। ফলে অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। আর হাওড়া শাখায় এটা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় জুড়ল এই শনি রবির নাম।
শনিবার কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915
বর্ধমান থেকে বাতিল ট্রেনের নম্বর: 36838, 36840, 37842, 03587
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল:37536, 37538, 37242, 37244, 37749
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া থেকে বাতিল: 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915.
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল: 37536, 37538, 37242, 37244, 37749
নৈহাটি থেকে বাতিল: 37535, 37537
বর্ধমান থেকে বাতিল: 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587
এছাড়া মেমারি , শেওড়াফুলি, চন্দনপুর, বারুইপাড়া, ডানকুনি, কাটোয়া সহ একাধিক ট্রেন আগামিকাল বাতিল থাকছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…