খবর লাইভ : বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। উত্তরে অবিরাম বৃষ্টি আর দক্ষিণে ঘর্মাক্ত বঙ্গবাসী। আকাশের দিকে তাকিয়ে রয়েছেন চাষিরা। আলিপুর আবহাওয়া দফতর জানালো বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। কিন্তু এর কোনও প্রভাব কি পড়বে দক্ষিণবঙ্গে ? এই প্রশ্নের উত্তর শুনে খানিকটা নিরাশ হতে হবে বাঙালিকে। কারণ হাওয়া অফিসের কর্তারা বলছেন দক্ষিণে নিম্নচাপের প্রভাব পড়বে ঠিকই কিন্তু সেটা দেশের দক্ষিণ অংশে অর্থাৎ বৃষ্টি হতে পারে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। এরাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয়ের, বেজায় চটেছে পিসিবি
আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও বাড়বে। দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…