ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে

খবর লাইভ : ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৮৬। ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে। প্রথম ইনিংসে ভারত করে ৪৩৮ রান। ১২১ রান করেন বিরাট কোহলি।

প্রথম দিন যেই জায়গাতে শেষ করেছিলেন ভারতের দুই ব‍্যাটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকেই ব‍্যাট হাতে দাপট শুরু করলেন তাঁরা। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করতে বিরাটের বাকি ছিল মাত্র ১৩ রান। দ্বিতীয় দিনের শুরুতেই তা করে ফেলেন বিরাট। চার মেরে নিজের শতরান পূরণ করেন তিনি। শতরান করে ব্যাট আকাশে তোলেন। বিরাটের শতরানের পরই অর্ধশতরান করেন জাদেজা। তবে এরপরই ছন্দপতন। রান-আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপরই আউট হন জাদেজা। রোচের বলে আউট হন তিনি। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও রান পেলেন না ইশান কিষাণ। ২৫ রান করেন তিনি। ৫৬ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বীন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি উইকেট নেন করেন শ্যানন গ্যাব্রিয়েল।

আরও পড়ুনঃ আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয়ের, বেজায় চটেছে পিসিবি 

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক‍্যারিবিয়ানরা। তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ক‍্যারিবিয়ানদের প্রথম আঘাত আসে ৩৪.২ ওভারে। জাদেজার বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন তেজনারায়ণ চন্দ্রপল। চন্দ্রপল করেন ৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে রয়েছেন ব্রাথওয়েট এবং ম্যাকেঞ্জি। ৩৭ রান করে অপরাজিত ব্রাথওয়েট। ১৪ রানে অপরাজিত ম্যাকেঞ্জি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago