খবর লাইভ : সম্প্রতি এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা বিসিসিআই-এর সচিব জয় শাহ। আর এই সূচি ঘোষণা হওয়ার পরই দেখা দিয়েছে বিতর্ক। আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবি এশিয়া কাপের সূচি ঘোষণা করার আগেই সেই প্রতিযোগিতার সূচি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন জয় শাহ। আর তাঁর এই কাছে বেজায় চটেছে পিসিবি।
এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থা-কে বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাক বোর্ডের কথা হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল পাকিস্তানের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধে ৭:১৫ মিনিটে। তার পাঁচ মিনিটের মধ্যেই সূচি ঘোষণা করা হবে। কিন্তু সেই অনুষ্ঠান শুরু করার আধ ঘণ্টা আগেই জয় শাহ সূচি ঘোষণা করে দেন।”
আসলে ঘটনার সূত্রপাত, ১৯ জুলাই পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল। ক্রীড়াসূচি প্রকাশের জন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করে পিসিবি। যেখানে সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রফি উন্মোচন করারও ব্যবস্থা করেছিল পিসিবি। ঠিক ছিল, পাকিস্তানের স্থানীয় সময় ৭.৪৫ মিনিট নাগাদ সূচি প্রকাশ করা হবে। কিন্তু তার আধ ঘন্টা আগেই সূচি ঘোষণা করে দেন জয় শাহ। এশিয়া কাপের সূচি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। আর জয় শাহ এভাবে সূচি ঘোষণা করায় অসন্তুষ্ট পিসিবি।
যদিও পুরোটাই ভুল বোঝাবুঝির জন্য এমন হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে সময়ের ব্যবধানের জন্যই অনুষ্ঠানের আগেই জয় শাহ সূচি ঘোষণা করে ফেলেন বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…