বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

খবর লাইভ : অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিন ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের সব থেকে বড় ম‍্যাচ ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর ম‍্যাচ শুরু হওয়ার আগেই শিরোনামে আহমেদাবাদ। ১৫ অক্টোবর সেই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই আহমেদাবাদের অনেকে হোটেলে ঘর বুক করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। জানা যাচ্ছে, আহমেদাবাদের প্রায় কোনও হোটেলের ঘরই আর ফাঁকা নেই। যার ফলে অনেকে হাসপাতালের বেড ভাড়া করছেন। যাতে ওখানে থেকে ম‍্যাচ দেখতে পারেন।

আরও পড়ুনঃ অভিমান ভুলে একুশের মঞ্চে হাজির ‘বেসুরো’ শুভাপ্রসন্ন

এই নিয়ে এক নামী বেসরকারি হোটেলের কর্তা বলেন,” ১৫ অক্টোবরে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। তাই ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে হোটেল ভর্তি থাকবে।”

এদিকে একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর বলেন,”যেহেতু হাসপাতালে থাকতে বুকিং করা হচ্ছে, তাই শরীরের বিভিন্ন জিনিসের পরীক্ষা করা হবে। একরাত থাকতে হবে। এর ফলে দর্শক এবং হাসপাতাল, দু’পক্ষেরই স্বার্থ পরিপূর্ণ হবে। দর্শকদের অনেকটাই সাশ্রয় হবে। হোটেলের থেকে অনেক কম খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাসপাতালও শারীরিক পরীক্ষা করে নিতে পারবে।

জানা যাচ্ছে, আহমেদাবাদের বিলাসবহুল হোটেলের ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বকাপের জন‍্য অক্টোবরে তার দাম ৫০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। সেখানে হাসপাতালের বেড ভাড়া পাওয়া যাচ্ছে ৩০০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে। সেই সঙ্গে পাওয়া যাবে খাবারও। সঙ্গে বাড়তি পাওয়না হল শারীরিক পরীক্ষা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago