একুশের মঞ্চে মাস্টার স্ট্রোক মমতার, ঘোষণা ”খেলা হবে” কর্মসূচির

খবর লাইভ : আগেই অনুমান করা গিয়েছিল। যেমনটি মনে করা হয়েছিল, এদিন তেমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকেই চব্বিশে দিল্লিতে পরিবর্তনের ডাক আরও জোরালো করলেন তৃণমূল নেত্রী। INDIA জোট গঠনের জন্য ধন্যবাদ জানালেন জোট শরিক ২৬টি দলকে। পাশাপাশি, তাঁর স্পষ্ট কথা, তৃণমূল কংগ্রেস ”চেয়ারকে কেয়ার করে না”। মোদিকে হঠানোই একমাত্র লক্ষ্য।

এদিন একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন চব্বিশে দিল্লিতে পরিবর্তনের লক্ষ্যে সুর চড়ান ইন্ডিয়ার হয়ে, ঠিক তেমনই বাংলার বঞ্চনা নিয়ে সুর সপ্তমে তোলেন। রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে পেরে না উঠেই কেন্দ্রের মোদি সরকার বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ। বিজেপিকে চব্বিশের লোকসভা ভোটে ছুঁড়ে ফেলার প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নয়া ”খেলা হবে” কর্মসূচির। একশো দিনের কাজের বকেয়ার প্রসঙ্গ টেনেই এই নয়া ”খেলা হবে” কর্মসূচির ঘোষণা করেন।

একুশের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”পর পর পাঁচবার দেশের মধ্যে প্রথম হওয়ায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। গরিব খেটে খাওয়া মানুষদের ৭০০০ কোটি টাকা দেওয়া হয়নি। ওদিকে কোটি টাকা দিয়ে গিফট কিনে দেওয়া হচ্ছে। আমরা আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করিয়েছি। একটি নতুন কর্মসূচির ঘোষণা করছি। বাংলা নিজেই ৪০-৫০ দিনের কাজ করাবে। বাংলার সরকারের টাকাতেই হবে ১০০ দিনের কাজ। প্রোগ্রামের নাম ‘খেলা হবে’। গরিব মানুষরা যাতে কাজ পায়, কর্মসংস্থান পায়। সেটাই লক্ষ্য, মূল উদ্দেশ্য। কাজ করতে করতেই মানুষ পরবর্তী সরকার বেছে নেবে চব্বিশে।” তাঁর এই ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago