ব্যাটে-বলে ক্যারিবিনিয়ানদের উড়িয়ে দিয়ে ৩ দিনেই টেস্ট জয় ভারতের

খবর লাইভ : তিন দিনেই শেষ ম্যাচ। একতরফা ম্যাচে ক্যারিবিনিয়ানদের দুরমুশ করে ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দাপট দেখাল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ করলেও দ্বিতীয় ইনিংসে ১৩০-এই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ টেস্টে ১৭১ রানের স্মরণীয় ইনিংস খেলায় ম্যাচের সেরা নির্বাচিত করা হয় যশস্বী জয়সওয়ালকে।

আরও পড়ুনঃ বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সমস্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩১২ রানে ২ উইকেট। ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। তৃতীয় দিনের শুরুতেই অভিষেক টেস্টে ১৫০ রান পূরণ করেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি করেন অর্ধশতরান। যশস্বী ১৭১ রান করে সাজঘরে ফেরেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি মিস করার হতাশাও দেখা যায় তাঁর মধ্যে। কোহলি আউট হন ৭৬ রান করে। রান পাননি অজিঙ্কে রাহানে। ৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৪২১ রানে ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। ৩৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা ও ১ রান ক্রিজে ছিলেন ইশান কিশান। চাইলেই আরও বড় লিড করতে পারত ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা তিন দিনের মধ্যেই খেলা শেষ করতে চাইছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago