খবর লাইভ : পঞ্চায়েতের ভোট মিটেছে। ফলগণনা শুরু হয়েছিল ১১ জুলাই, ১২ জুলাইও গণনা চলেছে। তার পর ফল নিয়ে বঙ্গ বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দেশের অনেক বিজেপি নেতা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেপিশাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও। টুইট এসেছে বিজেপি নেতা বিএল সন্তোষের কাছ থেকেও। কিন্তু শাহের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই প্রতিক্রিয়া এল শুক্রবার সন্ধ্যায়, গণনার তিন দিন পর।
ভোটগণনার তিন দিন পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে অভিনন্দন জানালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের।
আরও পড়ুনঃ বাদল অধিবেশনে ৩২ নয়া বিল আনছে কেন্দ্র!
শুক্রবার, একই সঙ্গে ইংরেজি এবং বাংলায় টুইট করেন শাহ। সেই টুইটের প্রথমেই উঠে এসেছে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ। ঘটনাচক্রে, যখন এই রাজ্যেই হিংসার অভিযোগে বিজেপির তথ্যসন্ধানী দল নিয়ে ঘুরছেন রবিশঙ্কর প্রসাদ। শাহ টুইটে হিংসা উপেক্ষা করেও যে বিজেপি রাজ্যের পঞ্চায়েত ভোটে দুর্দান্ত ফল করেছে, তা লিখেছেন। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…