খবর লাইভ : আদালতের নির্দেশে এই মুহূর্তে কমবেশি প্রায় ৭০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছেছে। এক-একটি কোম্পানিতে কমবেশি ১০০ জন করে ধরলে প্রায় ৭০ হাজার জওয়ান এখন রয়েছেন রাজ্যে। তাঁদের থাকা-খাওয়া, গাড়ি, গাড়ির তেল ইত্যাদি নানা খাতে খরচ করতে হয়েছে রাজ্যকে। সেই বাবদই প্রায় ৩৫০ কোটি টাকার বিল পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
আরও পড়ুনঃ
আধিকারিকেরা মনে করিয়ে দিয়েছেন, প্রস্তুতি পর্বেই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহল সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, নিখুঁত ভাবে হিসাব তৈরি করতে হবে। ভোট মিটলে সেই হিসাব কষে তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভোটের পরে আরও ১০ দিন রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে সাড়ে তিনশো কোটি টাকার পরেও আরও বেশ কিছু পরিমাণ অর্থ খরচের আওতায় ঢুকতে পারে।
কিছু দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রকও লিখিত ভাবে জানিয়ে দিয়েছে, অতীতে কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রায় ১৮৫২ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। জরিমানা সমেত ওই অর্থ তারা চেয়েছিল রাজ্যের কাছে। যদিও রাজ্যের দাবি ছিল, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী চায় না। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে বাহিনী পাঠানো হয় পশ্চিমবঙ্গে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…