টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান যশস্বীর,  ১০৩ রান রোহিতের: চালকের আসনে ভারত

খবর লাইভ : টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন তিনি। শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ১০৩ রান করেন রোহিত। ম‍্যাচের প্রথম দিন থেকেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চালকের আসনে রোহিত শর্মার দল। সৌজন্যে রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং। প্রথম ইনিংসে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল।

ম‍্যাচের প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন যশস্বী। রোহিতের সঙ্গে ধরে ধরে খেলেন তরুণ ক্রিকেটার। এদিন ম‍্যাচে ৬৯.১ ওভারে আথানাজের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১১টি বাউন্ডারির সাহায্যে ২১৫ বলে তিন অঙ্কের ইনিংসে পৌঁছে যান তিনি। আর এই সুবাদে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ’র পরে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে শতরান করলেন যশস্বী।

উল্লেখযোগ্য বিষয় হল, ধাওয়ান ও পৃথ্বী ঘরের মাঠে এমন কৃতিত্ব করে দেখান। যেখানে যশস্বী প্রথম ভারতীয় ওপেনার হিসাবে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরানের গণ্ডি টপকালেন। এদিকে এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৭৬ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৩৩৪রান। ৮৪ রানে এগিয়ে ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago