পাটনার রাস্তায় ধুন্ধুমার! নীতীশের পুলিশের লাঠির আঘাতে মর্মান্তিক পরিণতি বিজেপি নেতার

খবর লাইভ : শিক্ষকদের বদলি করতে দুর্নীতি করছে বিহারের মহাজোট সরকার। এই দাবিতেই বৃহস্পতিবার বিধানসভা অভিযান করে বিজেপি। বৃহস্পতিবার এই অভিযান চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পাটনার ডাকবাংলা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসও ছোঁড়া হয় বিক্ষোভকারীদের দিকে। আর এদিন বিহার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়েই প্রাণ হারালেন এক বিজেপি নেতা।

সূত্রের খবর, লাঠির আঘাতেই বিজয় কুমার সিং নামে ওই বিজেপি নেতার মৃত্যু হয়। এদিন বিহার পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বিজয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?

বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে মহাজোট সরকারের বিরুদ্ধে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতেই ব্যাপক লাঠিচার্জ করে বিহার পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়। এদিকে টুইটারে বিজেপি নেতার মৃত্যুর খবর জানান, রাজ্যসভার সাংসদ সুশীল মোদি। এদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও টুইট করে বিহার সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি টুইটারে লেখেন, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা ঢাকতেই পাটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এদিকে, আগামী সপ্তাহে শিক্ষা বিভাগের সমস্ত কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছে বিহার শিক্ষা বিভাগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago