খবর লাইভ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। অশ্বিনকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে সেই টুর্নামেন্টে হারে ভারতীয় দল। সমালোচনা যেন আরও তীব্র হয়। সেই সময় চুপ থেকেছেন অশ্বিন। তবে WTC ফাইনালে জায়গা না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা হয়েছে। আর দলে ফিরেই দুরন্ত পারফরম্যান্স। একাই নিলেন পাঁচ উইকেট। এর পাশাপাশি কেরিয়ারে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের বেশি নিলেন অশ্বিন।
আর এরকম ভাবে ফিরে এসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।
এই নিয়ে অশ্বিন বলেন,” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বসে থাকা যে কোনও ক্রিকেটারের কাছেই কষ্টের। কিন্তু বাদ পড়ে যদি সাজঘরে ঝগড়াঝাটি করি, তা হলে আমার সঙ্গে বাকিদের পার্থক্য কোথায় থাকল। ফাইনালে খেলার জন্যে প্রস্তুত ছিলাম। শারীরিক এবং মানসিক ভাবে তৈরি ছিলাম। পরিকল্পনাও ছকে রেখে ছিলাম। তবে এটাও মনে হয়েছিল আমি না-ও খেলতে পারি।”
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৫ উইকেট নিয়ে অশ্বিন বলেন,” আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স। বর্তমানে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, যেখানে গোটা বিশ্বজুড়ে এত বেশি ক্রিকেট চলছে। আমার খারাপ লেগেছিল যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারিনি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…