খবর লাইভ : আসন্ন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করলেন দীপা কর্মকার। দীর্ঘ ২১ মাসের নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বে ফিরে এসেই দুরন্ত পারফরম্যান্স করলেন তিনি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকে শেষ করেছেন দীপা। এর ফলে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। দীর্ঘদিন ধরেই চোটে ভুগেছিলেন দীপা। তার মধ্যেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। নির্বাসনের খাড়াও নেমে আসে তাঁর জীবনে। তবে আপাতত সে সব পিছনে ফেলে এশিয়ান গেমসে তিনি।
এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে পেরে উচ্ছ্বসিত দীপা। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “নিজের বাড়িতে আবার ফিরতে পেরে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই লড়াইয়ে যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার কেরিয়ার সব সময় পাশে থাকার জন্য নন্দী স্যর-কে ধন্যবাদ।”
দীপার সাফল্যে খুশি দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীও। তিনি বলেন,” দীপার খেলায় আমি খুশি। ও ভাল প্রত্যাবর্তন করেছে। কিন্তু এখনও ওর হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। তাই নিজের সেরাটা এখনও দিতে পারেনি দীপা। আশা করছি এশিয়ান গেমসে পুরনো দীপাকে দেখতে পাব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…