নীতীশের ইস্তফার দাবিতে বিহার বিধানসভায় ধুন্ধুমার বিজেপি বিধায়কদের

খবর লাইভ : জাতীয় স্তরে কেন্দ্র বিরোধীজোট দানা বাধতেই চোখে সর্ষফুল দেখছে বিজেপি। যেভাবেই হোক জোটে থাকা দলগুলির বিরুদ্ধে আক্রমণ শাণাচ্ছে। বাংলায় শাসকদলকে আক্রমণ করার পাশাপাশি, বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইস্তফার দাবিতে বিধানসভায় প্রবল অশান্তি করল গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বিধানসভায় অশান্তি করার পরে, পাটনার রাজপথেও বিক্ষেোভ দেখায় বিজেপি।

লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস-বামেদের জোট সরকারের উপর চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জেডিইউ নেতা নীতীশ কুমার বিজেপি-বিরোধীজোটের সলতে পাকানোর কাজে সক্রিয় ভূমিকা নেয়। ২৩ জুন তাঁরই পটনার বাসভবনেই তৃণমূল, কংগ্রেস, আপ-সহ ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক হয়। সেই বৈঠক সফল হওয়ার পরে পরেই বৈঠক বেঙ্গালুরুতে। আর তার আগেই বিহারের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জোট সরকারকে চাপে রাখতে চাইছে প্রধান বিরোধী দল বিজেপি। এদিন নীতীশ কুমারে পদত্যাগের দাবিতে বিধানসভায় তুমুল গোলমাল বাধায় গেরুয়া শিবিরের বিধায়করা। রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও ইস্তফারও দাবি তুলেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার অওয়ধ বিহারী চৌধুরি মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের সভা থেকে বের করে দেন। বাইরে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। পাশাপাশি, ‘রদ্দি সিএম গদ্দি ছোড়ো’ স্লোগান তুলে পটনার রাস্তায় আন্দোলনে নামে বিজেপি। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ লাঠি এবং জলকামান ব্যবহার করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago