খবর লাইভ : আর কোনও ‘বিগ থ্রি’ নয়, বিশ্ব ক্রিকেটে একটি বোর্ডই ‘বিগ’ থাকতে চলেছে। সেটা হল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের (২০২৪ থেকে ২০২৭ সাল) পর্যন্ত বিভিন্ন সদস্য দেশগুলির বোর্ডের সঙ্গে আয় বণ্টনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে ভারতীয় বোর্ডের ধারেকাছেও নেই অন্য কোনও বোর্ড। জানা গিয়েছে, আগামী চার বছরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার যা আয় হবে, সেটার প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় বোর্ড।
আপত্তি করেছিল পাকিস্তান। কিন্তু সেই আপত্তি না মেনে লাভের সিংহভাগ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে চলেছে আইসিসি। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বৈঠক রয়েছে। সেখানেই এই বিষয়ে সিলমোহর পড়ার কথা। বৈঠকে যোগ দিতে ডারবানে যাচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান জাকা আশরফেরও থাকার কথা সেই বৈঠকে।
আইসিসির লাভের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা। অর্থাৎ, বিসিসিআই প্রায় ১৯০০ কোটি টাকা পাবে। এই বিষয়েই আপত্তি তুলেছিল পাকিস্তান। কিন্তু তা মানতে চাইছে না আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আইসিসির ফিনান্সিয়াল অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্স কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বৈঠকে সেটা ঘোষণা করা হবে। ভারত ৩৮.৫ শতাংশ পাবে। সেখানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৬.৮৯ ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৬.২৫ শতাংশ পাবে।
কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। ১) ক্রমতালিকায় সেই দেশের অবস্থান। ২) আইসিসি প্রতিযোগিতায় সেই দেশের ফলাফল। ৩) সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে সেই দেশ কত টাকা আয় করছে।
ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা অন্য সব দেশের থেকে বেশি। ভারত থেকে সব থেকে বেশি রোজগার হয় আইসিসির। তাই লভ্যাংশের সিংহভাগ যে বিসিসিআই পাবে তাতে অন্যায়ের কিছু নেই। অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও এ বার আগের থেকে বেশি টাকা পাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…