খবর লাইভ : ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিও। উত্তর ভারতে গত তিন দিনে দুর্যোগের কবলে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে মৌসম ভবনের তরফে বিভিন্ন এলাকায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় হড়পা বান এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন।
ইতিমধ্যেই হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডে হড়পা বানে গাড়ি, রাস্তা, সেতু, দোকানপাট, চাষের জমি ভেসে যাওয়ার ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডে কসৌলের রামগড়ে নদীর জলের স্রোতে একটি যাত্রিবাহী বাসের ভেসে যাওয়ার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে যাত্রিবাহী একটি বাস নদীতে আটকে গিয়েছে। জলস্রোত দেখে আতঙ্কিত যাত্রীদের জানালা দিয়ে বেরিয়ে হুড়মুড়িয়ে বাসের ছাদে উঠেছেন। প্রাণ বাঁচাতে সেখান থেকে লাফ দিচ্ছেন। প্রবল স্রোতে বাসটি কাত হয়ে পড়লে যাত্রীরা আরও আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীরা ভয়ের চোটে রামগড়ের পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
উত্তরাখণ্ডের মানালিতে দোকানপাট এবং কুলু, কিন্নর এবং চম্বাতে হড়পা বানে যানবাহন ভেসে যাওয়ার বেশ কয়েকটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশের প্রায় সব জেলা় ক্ষতির মুখে পড়েছে। হড়পা বানে ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। হড়পা বানের তোড়ে ভেঙে গিয়েছে মান্ডির পঞ্চবক্তা সেতু।
বৃষ্টিতে ভূমিধসের কারণে হিমাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। কুমায়ুন হিমালয়ে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কারণে মোট ৭৬৫টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…