খবর লাইভ : কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। রবিবার রাতে ফাইনালে তিনি স্ট্রেট সেটে হারালেন লি শি ফেংকে। ম্যাচের ফলাফল ২১-১৮, ২১-২০। এই জয়ের ফলে কানাডা ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা জয় করলেন লক্ষ্য। ম্যাচটি জিততে লক্ষ্য-এর সময়ে লেগেছে মাত্র ৫০ মিনিট।
ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান লক্ষ্য। দ্বিতীয় সেটে চার গেম পয়েন্ট বাঁচিয়ে শিরোপা দখল করেন তিনি। এই ম্যাচের আগে ফেংয়ের বিরুদ্ধে সেনের জয়ের রেকর্ড ছিল ৪-২। কানাডা ওপেনে নিজের ফর্ম বজায় রেখেছেন লক্ষ্য। শিরোপা জয়ের এই যাত্রায় লক্ষ্য দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম র্যাঙ্কের খেলোয়াড়দের পরাজিত করেছিলেন। সেমিফাইনালেও, তিনি বিশ্বের ১১ নম্বর জাপানের কেন্টা নিশিমোতোকে বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পান। লক্ষ্য জাপানের ১১তম র্যাঙ্কিং শাটলার কেন্টা নিশিমোতোকে ২১-১৭, ২১-১৪ হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। এই জয়ের পর লক্ষ্য সেন জানিয়েছেন আগামী দিনে এশিয়ান গেমস এবং অলিম্পিক্স থেকে দেশের জন্য পদক আনাই তাঁর একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্যে কয়েদিনের মধ্যেই প্রস্তুতি শুরু করবেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…