খবর লাইভ : কানাডা ওপেনের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। সেমিফাইনালে সিন্ধুর সামনে জাপানের ইয়ামাগুচি। শুক্রবার রাতে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পান ভারতীয় শাটলার। চিনের ফাং জিকে হারান তিনি। ম্যাচের ফলাফল ২১-১৩, ২১-৭। মাত্র ৪৪ মিনিটের লড়াইয়েই প্রতিপক্ষকে উড়িয়ে দেন সিন্ধু।
সেমিফাইনালে সিন্ধুর সামনে ইয়ামাগুচি। তবে হেড টু হেডে ইয়ামাগুচির বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে সিন্ধুর। হায়দারাবাদের এই শাটলার ১৪-১০ ব্যবধানে এগিয়ে রয়েছেন ইয়ামাগুচির বিরুদ্ধে। তবে গত বছর সিঙ্গাপুর ওপেনে শেষ সাক্ষাতে সিন্ধুকে হারান ইয়ামাগুচি।
এদিকে জার্মানির জুলিয়েন কারাজ্ঞির বিরুধে পুরুষ সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে লড়াকু জয় পান লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-৮, ১৭-২১, ২১-১০। মাত্র ৫৭ মিনিটেই ম্যাচ পকেটে পুরে ফেলেন ভারতীয় শাটলার। এই জয়ের ফলে বিশ্বের চার নম্বর র্যাঙ্কে থাকা জাপানের কেন্তা নিশিমোটোর বিরুদ্ধে সেমিতে নামবেন লক্ষ্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…