খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে অশান্তি ঠেকাতে শূন্যে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শনিবার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালায়। ভোট শুরু হওয়ার প্রথম থেকেই উত্তপ্ত ছিল নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। বুথের সামনেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা ছোড়ে বলে বিজেপির অভিযোগ। নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়।অধিকাংশ ভোটারই ভয়ে ভোটকেন্দ্রের দিকে যাননি।
অন্যদিকে, বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির কথা কাটাকাটি প্রথম থেকেই জারি ছিল। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যে গুলি চালায় জওয়ানরা। যদিও এতে হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুনঃ ফের অতিসক্রিয়তা! ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে আনন্দ বোস
বস্তুত, নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের ভোটে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বুথ তৈরি হয়েছে। সকাল থেকেই এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে। আনুমানিক ২০টির বেশি বোমা ছোড়া হয় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে।তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি করছে বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…