ফের অতিসক্রিয়তা! ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে আনন্দ বোস

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের দিন অতিসক্রিয়তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শনিবার, সকালে রাস্তায় বেরিয়ে পড়েন আনন্দ বোস। প্রথমে তিনি যান উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছিতে। সেখান থেকে নদিয়া বসিরহাট যাওয়ার কথা রাজ্যপালের।

মনোনয়ন জমার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল। এই নিয়ে শাসকদলের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আনন্দ বোসকে। বিরোধীদের হয়ে ভোট প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতি ভোটের দিনেও সকালে রাস্তায় বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘ভোটে ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়।‘‘

এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। দলকে বলব কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, উনি বিজেপির এজেন্ট। তাদের হয়ে দালালি করছেন। তবে, আনন্দ বোস এও বলেন, ’’আজ কাউকে দোষারোপ করার দিন নয়। আজ ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার অনুশীলন করার দিন।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago