খবর লাইভ : সাতটা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। কিন্তু দশটা পর্যন্ত তাঁর দেখা মেলেনি। প্রায় তিন ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এলেন কমিশনার রাজীব সিনহা।
কমিশনের কন্ট্রোল রুম থেকে অনেক ক্ষেত্রেই ভুয়ো আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাউকে বলা হচ্ছে ঠিক সময়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। কাউকে বলা হচ্ছে থানায় যান। যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসার কথা তা যে ভোটের সকালে পৌঁছবে না শুক্রবারেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। শনিবার সকাল থেকে সব জেলাতেই দেখা গিয়েছে, বহু ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নেই। কিছু কিছু জায়গায় সিভিক ভলান্টিয়ারদেরও ভোটের নিরাপত্তার কাজে দেখা গিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ অশান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খুন!
কোন জেলা থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসছে? জবাবে তাঁরা জানান, সব জেলা থেকেই অভিযোগ আসছে। আলাদা করে বলা যাবে না। পরিস্থিতি সামাল দিতে কমিশনের কর্তারা কার্যত হিমশিম খাচ্ছেন। ভোট শুরুর প্রায় আড়াই ঘণ্টা পর যুগ্ম কমিশনার সঞ্জয় বনসল দফতরে পৌঁছন। তিন ঘণ্টা পর দফতরে পৌঁছন কমিশনার রাজীব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…