খবর লাইভ : পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা।অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই। এখনও পর্যন্ত মৃত ৯।
অভিযোগ, শুক্রবার রাত থেকে মুর্শিদাবাদে শুধুমাত্র শাসকদলেরই তিন জন কর্মী খুন হয়েছেন।শুক্রবার রাতে মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসার বলি হন তৃণমূলের কর্মী বাবর আলি (৪০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায়। শুক্রবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন বাবর এবং ফুলচাঁদ শেখ। তখনই দুষ্কৃতী এসে দু’জনকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকেরা বাবরকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।
শনিবার সকালে রেজিনগর থানার নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ নামে এক শাসকদলের কর্মীর। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিনের। ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখের দেহ উদ্ধার হয়। অভিযোগ, শনিবার ভোর ৩টে নাগাদ খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদ্বীপ গ্রামে সাবিরুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। সাবিরুদ্দিনকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে হয় বলে অভিযোগ।
শনিবার সকালে রানিনগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এর পর বেশ কিছু ক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। সেই এলাকায় একাধিক বুথ থেকে সিপিএমের এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। রানিনগরের হূর্সি অঞ্চলে এক সিপিএম কর্মীর উপর গুলি চালানোর অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এ ছাড়াও ডোমকল ব্লকের গড়াইমারি অঞ্চলে সিপিএম এজেন্টদের বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…